বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আসনসংখ্যায় নেতানিয়াহুবিরোধী জোট ১২ আসনে এগিয়ে   প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা   ‘বাংলাদেশ সাহায্য নয়, ব্যাপক বিনিয়োগ চায়’: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই   হত্যা মামলায় ছেলের গ্রেপ্তারের পর এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল   ব্যাংকের পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে অনড় বাংলাদেশ ব্যাংক   প্রধানমন্ত্রীর তারেক রহমানের সাথে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা   
৮০০ আলেমের সভায় মাদকবিরোধী সচেতনতা তৈরির আহ্বান প্রতিমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ১৪০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদকের বিস্তার রোধ ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ ও যুবসমাজকে এর থেকে দূরে রাখতে কাজ করতে হবে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সভাটি আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ইমাম ও মুয়াজ্জিনসহ প্রায় ৮০০ আলেম-ওলামাকে নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মাদকের প্রভাব ও বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল সভার মূল লক্ষ্য।

মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি।

তিনি আরও বলেন, একটি এলাকার মানুষের সঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত যোগাযোগ থাকে। ফলে ধর্মীয় বক্তব্য ও সামাজিক সচেতনতার মাধ্যমে তারা পরিবার ও তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সভায় মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ তৈরি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতা, জাতীয়তাবাদী ওলামা দল এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামা সভায় অংশ নেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]