শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বুড়িগঙ্গা-তুরাগ দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিংয়ে পরিবেশ অধিদপ্তর    প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন ফুল, নিলেন দোয়া   গোয়েন্দা প্রতিবেদন পেয়ে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়   নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী   ইরানের ঐক্য ও অগ্রগতির অন্যতম শক্তি নামাজ: মোজতবা খামেনি   মুহুরী-কহুয়া বাঁধে বন্যার দুর্ভোগ কমবে, আশা প্রধানমন্ত্রীর    শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান   
যৌথ অভিযান হবে, তবে ‘অপারেশন ক্লিন হার্ট’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৬৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরে কোনো অপশক্তি অপতৎপরতা চালাতে পারে বলে সরকার মনে করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যৌথ বাহিনী গঠনের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন সদর দপ্তরে সদস্যদের জন্য কেন্দ্রীয়ভাবে ডরমিটরির ব্যবস্থাও করা হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]