বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: তারেক রহমানের ভারত সফর ঘিরে ফের কূটনৈতিক তৎপরতা: টাইমস অব ইন্ডিয়া   প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন   নিরাপত্তা শঙ্কায় নতুন এআই মডেলের প্রকাশনা পিছিয়ে দিল ওপেনএআই   আলোচনা ইতিবাচক, তারেক রহমানের ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানে চেষ্টা   ফ্ল্যাটের চুক্তিতে হামলায় নেতৃত্ব দেয় শাহরিয়া   পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহর দাফন   আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ৬০০-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব   
পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে: রুবিও
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে হরমুজ প্রণালিকে নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। ইরানের তেল বাদ দিলে যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পরিমাণ তেল এখনো এই নৌপথ দিয়ে পরিবহন হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সে ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ বা শুল্ক আরোপ করতে পারে। এমনকি কোন দেশ জ্বালানি পাবে আর কোন দেশ পাবে না, সেই সিদ্ধান্তও নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে তেহরান। রুবিওর ভাষায়, এটি হবে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’।

সাক্ষাৎকারে ইরানের শাসনব্যবস্থারও সমালোচনা করেন রুবিও। তাঁর দাবি, দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এমন কিছু কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতার হাতে, যারা ভবিষ্যৎ সম্পর্কে ‘ধ্বংসাত্মক ও প্রলয়বাদী’ দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

রুবিও আরও অভিযোগ করেন, নিষেধাজ্ঞা থেকে পাওয়া অর্থসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত সম্পদ ইরান জনগণের জীবনমান উন্নয়নের পরিবর্তে অস্ত্র উৎপাদন এবং নিজেদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করে।

এ ছাড়া হিজবুল্লাহ, হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়াগুলোকে ইরান অর্থায়ন করে বলেও অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টায় পৃষ্ঠপোষকতারও অভিযোগ তোলেন তিনি।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]