মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে   সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির   জাতিসংঘের ৮১তম অধিবেশন • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন   জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খান   বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান   তারেক রহমানের ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত   ন্যাম ভবনের বারান্দাতেও ঘুমাতে হতো মরিয়মকে: পুলিশ   
পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলল বিজয়ের টিভিকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ৭৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তামিলনাড়ুর রাজনীতিতে সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে)।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ফাগুপুরে টিভিকের প্রথম দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গের রাজ্য আহ্বায়ক চৈতালি রায়সহ বিভিন্ন জেলার শীর্ষ নেতারা।

টিভিকে নেতারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। সংগঠন বিস্তারের পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হবে।

চৈতালি রায় বলেন, প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নীতি ও বার্তা প্রচার করা হবে। এরপর সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও অভাব-অভিযোগ জানতে সরাসরি জনসংযোগে জোর দেওয়া হবে। সবার জন্য মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গের নির্বাচনে টিভিকে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চৈতালি রায় বলেন, তারা আগামী দিনে নির্বাচনী ময়দানে লড়াই করতে চান। তবে কোন নির্বাচনে অংশ নেওয়া হবে, তা নির্ভর করবে সাধারণ মানুষের চাহিদা এবং দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।

তিনি আরও জানান, তামিলনাড়ুর কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন পাওয়ার পর পশ্চিমবঙ্গজুড়ে সংগঠন গড়ে তোলার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

থালাপতি বিজয়কে পশ্চিমবঙ্গে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে চৈতালি রায় বলেন, এখনো তার সফরসূচি চূড়ান্ত হয়নি। তবে রাজ্যে টিভিকের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হলে বিজয় পশ্চিমবঙ্গে আসবেন বলে আশা করছেন তারা।

চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তার পর রাজনীতিতে যোগ দেন বিজয়। তামিলনাড়ুতে তার দল টিভিকের রাজনৈতিক উত্থানের পর এবার রাজ্যের বাইরেও সংগঠন বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সেই কার্যক্রমেরই আনুষ্ঠানিক সূচনা হলো।












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]