মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে   সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির   জাতিসংঘের ৮১তম অধিবেশন • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন   জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খান   বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান   তারেক রহমানের ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত   ন্যাম ভবনের বারান্দাতেও ঘুমাতে হতো মরিয়মকে: পুলিশ   
মার্কিন হামলার জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৪৮)

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে নতুন করে সামরিক হামলা হলে তার উপযুক্ত জবাব দিতেও দেশটি ‘পুরোপুরি প্রস্তুত’ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। তিনি বলেন, ‘আমরা কূটনীতির জন্য যেমন প্রস্তুত, একই সঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুত।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলতে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন—এমন খবর ইরান শুনেছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রস্তাব খুবই স্পষ্ট। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে আমরা প্রণালিটি খুলে দিতে প্রস্তুত।’

আরাগচির ধারণা, যুক্তরাষ্ট্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই ইরানের দাবিগুলো মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। প্রস্তাব অনুযায়ী, ষষ্ঠ দিনে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে দুই পক্ষ আবার আলোচনায় বসবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মার্কিন সামুদ্রিক অবরোধের পর জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত বন্ধ করে দেয় ইরান।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে চরম আস্থার সংকট রয়েছে বলেও উল্লেখ করেন আরাগচি। তাঁর অভিযোগ, ২০২৪ ও ২০২৫ সালে আলোচনা চলাকালীন ইরানের ওপর হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি চুক্তি স্বাক্ষরের পরপরই ওয়াশিংটন তা লঙ্ঘন করেছিল বলেও দাবি করেন তিনি।

গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ইরান প্রথম লঙ্ঘন করেছে—এমন দাবি প্রত্যাখ্যান করেন আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটন যদি মনে করত তেহরান চুক্তি ভঙ্গ করেছে, তাহলে ইরানে বোমা হামলা না চালিয়ে চুক্তিতে থাকা বিরোধ নিষ্পত্তির ধারা কার্যকর করতে পারত।

সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে তেহরান এবং সে অনুযায়ী তাদের সামরিক কৌশলেও পরিবর্তন এসেছে।

আরাগচি বলেন, ‘যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হলে আমরা পুরোপুরি প্রস্তুত। এমনকি তা যদি মহাপ্রলয়ের রূপও নেয়, তবুও নতুন যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়াব। তবে একই সঙ্গে আমরা কূটনীতির জন্যও প্রস্তুত।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]