মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে   সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির   জাতিসংঘের ৮১তম অধিবেশন • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন   জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খান   বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান   তারেক রহমানের ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত   ন্যাম ভবনের বারান্দাতেও ঘুমাতে হতো মরিয়মকে: পুলিশ   
এরদোয়ানের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ৪৬)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আইনি মামলা করার উদ্যোগ নিতে বিচার মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৭ সেপ্টেম্বর) আই২৪নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য তুরস্ক আবেদন করেছে বলে এরদোয়ান ঘোষণা দেওয়ার পরই পাল্টা এই পদক্ষেপ নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইসরায়েল চাইলে হেগভিত্তিক আইসিসিতেই এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। তবে ইসরায়েল তৃতীয় কোনো পক্ষকে ব্যবহার করে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া কিংবা এরদোয়ানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তুর্কি সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ার প্রেক্ষাপটে এরদোয়ান সরকারের সঙ্গে হামাস ও কুর্দি গোষ্ঠীগুলোর সম্পর্ক নিয়ে ইসরায়েলের অভিযোগগুলোকে মামলার অন্যতম ভিত্তি করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ বলে আখ্যা দেন নেতানিয়াহু। তাঁর এই মন্তব্যের জবাবে তুরস্কের এক কর্মকর্তা বলেন, গাজা, পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের চালানো হামলা ও গণহত্যার অভিযোগ আড়াল করার জন্য নেতানিয়াহুর বক্তব্য একটি ‘মরিয়া ও ব্যর্থ চেষ্টা’।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]