শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: প্রশাসনে রদবদল: বদলি হলেন ৯ যুগ্মসচিব   বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখে যা বলছেন দর্শকরা   শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী   কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন দায়িত্বে প্রকৌশলী জসিম   অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার   অ্যাটর্নি জেনারেল অফিসে চুরি, জানালার অংশ নিয়ে পালাল চোর   স্বর্ণের বাজারে বড় পতন, প্রভাব পড়ছে দেশেও   
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন দায়িত্বে প্রকৌশলী জসিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২৮)

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। 

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা-৫(২) অনুযায়ী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, কউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী জসিম উদ্দিন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮৪ সালে রাষ্ট্রের মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারিতে চাকরিতে যোগ দেন এবং ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি পেকুয়ার বাসিন্দা। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]