শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: প্রশাসনে রদবদল: বদলি হলেন ৯ যুগ্মসচিব   বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখে যা বলছেন দর্শকরা   শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী   কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন দায়িত্বে প্রকৌশলী জসিম   অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার   অ্যাটর্নি জেনারেল অফিসে চুরি, জানালার অংশ নিয়ে পালাল চোর   স্বর্ণের বাজারে বড় পতন, প্রভাব পড়ছে দেশেও   
অ্যাটর্নি জেনারেল অফিসে চুরি, জানালার অংশ নিয়ে পালাল চোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ২৭)

অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের জানালার থাই গ্লাসের অংশ চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে এই চুরির সময় ধাওয়া করেও চোরকে ধরা যায়নি। আজ শুক্রবার অ্যাটর্নি  জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সামনে জানালার থাই গ্লাসের দুটি পার্টস খুলে ফেলে। বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে একটা পার্ট নিয়ে যায়, একটা নিতে পারেনি।

এতে বলা হয়, এমন সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদেরকে ধরতে ধাওয়া করে, কিন্তু  তারা পালিয়ে যায়। বর্ণিত বিষয়টি আজ সকাল ৮টার দিকে দারোয়ান জানায়।

বার্তায় বলা হয়, আজ সকালে প্রশাসনিক কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে জানালে তিনি মন্তব্য করেন, এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে ইতোপূর্বে চাকরিচ্যুত ও দুর্নীতির দায়ে অভিযুক্ত কতিপয় দুর্নীতিপরায়ন ব্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এক্ষেত্রে তাদেরও ইন্ধন থাকতে পারে।

বার্তায় আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্টু তদন্ত সুনিশ্চিত করতে পুলিশের ডিসির সঙ্গে কথা বলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]