শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: ডিএমপিতে রদবদল, পদায়ন তিন যুগ্ম কমিশনারের   আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির   চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে গুরুত্বপূর্ণ বৈঠক   ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার   রোববার শিশু রামিসা হত্যা মামলার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল   আপনার দেওয়া ১০০ টাকা কোথায় ব্যয় হবে?   জুয়ার অর্থে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার   
চুয়াডাঙ্গা সীমান্তে সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল
দামুড়হুদা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ৬৮)

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত এলাকায় পুশইনের আশঙ্কায় সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ,পুশইন, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে। 

চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি ব্যাটালিয়ন)-এর বর্তমান অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বর্তমান পরিস্থিতিতে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা ও জিরো পয়েন্টগুলো বিজিবি  ০৬ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই যেন অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং টহল ও জনবল বৃদ্ধি করা হয়েছে। 

সীমান্তবর্তী এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যরা দিন-রাত পালাক্রমে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছেন। সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তথ্য সংগ্রহের কাজও চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করছেন এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

এ বিষয়ে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। পাশাপাশি কোনো সন্দেহজনক তথ্য বা চলাচল নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]