শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির   চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে গুরুত্বপূর্ণ বৈঠক   ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার   রোববার শিশু রামিসা হত্যা মামলার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল   আপনার দেওয়া ১০০ টাকা কোথায় ব্যয় হবে?   জুয়ার অর্থে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার   কৃষি খাতে স্বস্তি: কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স ছাড়ের প্রস্তাব   
আলীকদমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও পুষ্টি সচেতনতায় স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
আলীকদম, বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ৬৫)

কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি সচেতনতা উন্নয়ন এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় দিনব্যাপী স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের “Program on Agriculture and Rural Transformation, Nutrition, Entrepreneurship and Resilience (PARTNER) in Bangladesh” প্রকল্পের আওতায় বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবানের অতিরিক্ত উপ-পরিচালক (এডিডি) ও পিপি কর্মকর্তা সুমন কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঞ্জুর আলম, বান্দরবান জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম রিমন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

এছাড়াও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মোঃ ইদ্রিস আলী ও মোঃ মোস্তফা কামালসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১২০ থেকে ১৩০ জন অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আয় উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে সরকারের চলমান বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ১০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে ১০০টি পার্টনার ব্যাগ, ১০০টি ক্যাপ এবং ১০০ সেট কলম ও নোটবুক বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক, লাভজনক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি পুষ্টি ও কৃষি উদ্যোক্তা উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]