প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৫৫ এএম (ভিজিট : ৩১)

নড়াইলের লোহাগড়ায় ট্রাক ও ভ্যান এর সংঘর্ষে আহত কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি আমেনা হাসান বিপাশা নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।
জানা যায়, লোহাগড়া উপজেলার পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি আমেনা হাসান বিপাশা বুধবার(১০ জুন) সকালে কমিউনিটি ক্লিনিকে যাবার পথে কালনা নামক স্থানে ট্রাক ও ভ্যান এর সাথে সংঘর্ষে আহত হন। পরে তাকে মারাত্বক অসুস্থ্য অবস্থায় চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আমেনা হাসান বিপাশা লোহাগড়ার রথখোলা গ্রামের হাসান মাহমুদের মেয়ে। তার মৃত্যুতে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
লোহাগড়া থানার ওসি(তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।