শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: ডিএমপিতে রদবদল, পদায়ন তিন যুগ্ম কমিশনারের   আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির   চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে গুরুত্বপূর্ণ বৈঠক   ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার   রোববার শিশু রামিসা হত্যা মামলার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল   আপনার দেওয়া ১০০ টাকা কোথায় ব্যয় হবে?   জুয়ার অর্থে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার   
ডিএমপিতে রদবদল, পদায়ন তিন যুগ্ম কমিশনারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:০৫ এএম   (ভিজিট : ২৯)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমানে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্বে থাকা যুগ্ম-পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]