শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: প্রশাসনে রদবদল: বদলি হলেন ৯ যুগ্মসচিব   বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখে যা বলছেন দর্শকরা   শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী   কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন দায়িত্বে প্রকৌশলী জসিম   অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার   অ্যাটর্নি জেনারেল অফিসে চুরি, জানালার অংশ নিয়ে পালাল চোর   স্বর্ণের বাজারে বড় পতন, প্রভাব পড়ছে দেশেও   
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৬)

বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করে যাচ্ছেন অক্ষয় কুমার। প্রায় ৩৬ বছরের অভিনয় জীবনে তাঁর ঝুলিতে রয়েছে দেড় শতাধিক সিনেমা।

ক্যারিয়ারে একাধিক উত্থান-পতনের মুখোমুখি হলেও কখনোই পিছিয়ে যাননি তিনি। 

সাম্প্রতিক সময়ে কয়েকটি ছবি প্রত্যাশিত সাফল্য না পেলেও কাজের প্রতি তাঁর আগ্রহে কোনো ভাটা পড়েনি।

সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অক্ষয় কুমারের কাছে জানতে চাওয়া হয়, তিনি কখনও অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভেবেছেন কি না। উত্তরে নিজের স্বভাবসুলভ রসিকতার মধ্যেই স্পষ্ট করে দেন, আপাতত এমন কোনো পরিকল্পনা তাঁর নেই।

হাসতে হাসতে অক্ষয় বলেন, ‘আমি যদি অবসর নিই তাহলে বাড়িতে বসে ইলেকট্রিশিয়ানের কাজ করব, কুকুর হাঁটানোর কাজ করব, প্রয়োজনে মালী হয়ে যাব। বাড়ির সব কাজই আমার ঘাড়ে এসে পড়বে। তাই আমার মনে হয় কাজে যাওয়াই শ্রেয়। এখুনি অবসর না নেওয়াই বুদ্ধিমানের কাজ।

তাঁর এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন। এরপর আরেক সাংবাদিক বলেন, অবসর নিলে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। 

জবাবে অক্ষয়ও মজার ছলে বলেন, ‘আমি যাঁদের সঙ্গে সময় কাটাই তারাই আমাকে বলে আপনি কাজে যান।’

রসিকতার আড়ালেই নিজের জীবনদর্শনের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তাঁর কথায়, ‘অবসর শব্দটাই আমার ভীষণ অপছন্দের।

মৃত্যুর পাঁচ মিনিট আগে অবসর নেওয়া উচিত। আমি তো সবাইকে বলব যতক্ষণ পারবেন নিজেকে কাজের মধ্যে নিমজ্জিত রাখুন।’
অক্ষয় আরো জানান, কখনও কখনও তাঁর মনেও অবসরের চিন্তা আসে, তবে তা খুব বেশি সময় স্থায়ী হয় না। 

তিনি বলেন, ‘তবে আমিও মাঝেমধ্যে অবচেতন মনেই অবসরের কথা ভেবে ফেলি। ভোর চারটার সময় ঘুম থেকে উঠলে মাঝে মাঝে এটা মনে হয়। কিন্তু পাঁচ সেকেন্ড পরই মনে পড়ে যায় শুটিংয়ে যেতে হবে। তিনশো মানুষ আমার জন্য অপেক্ষা করছে। তখন অবসরের চিন্তা উধাও হয়ে যায়। মনে হয়, কাল অবসর নেব। পরদিন ভোর চারটায় সময় উঠে আবার সেই একই ভাবনা। এভাবেই ছত্রিশ বছর কেটে গেল।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]