শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: প্রশাসনে রদবদল: বদলি হলেন ৯ যুগ্মসচিব   বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখে যা বলছেন দর্শকরা   শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী   কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন দায়িত্বে প্রকৌশলী জসিম   অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার   অ্যাটর্নি জেনারেল অফিসে চুরি, জানালার অংশ নিয়ে পালাল চোর   স্বর্ণের বাজারে বড় পতন, প্রভাব পড়ছে দেশেও   
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখে যা বলছেন দর্শকরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ১৯)

বিশ্ব আসরের প্রথম ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের। 

সব মিলিয়ে ২০-২৫ মিনিটের মতো হয়েছে মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। তাতে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।  উদ্বোধনী অনুষ্ঠানে তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেছেন।

আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’র একটি যৌথ পারফরম্যান্স তুলে ধরেন।

প্রায় ৮৭ হাজার দর্শক ধারণক্ষমতার আজতেকা স্টেডিয়ামে তিন ধারণের জায়গা ছিল না উদ্বোধনী অনুষ্ঠানে। তারকা শিল্পীদের গানের সঙ্গে গলা ফাটিয়েছেন তারাও। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কর্মকর্তারা। ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও।  

বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। দেশটির নিজস্ব সংস্কৃতির ছোঁয়া দিতে মঞ্চে ছিল পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লস অ্যাঞ্জেলস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ভেনিজুয়েলার ড্যানি ওশেন ও কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্স দিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়েছেন।

তবে এটিই বিশ্বকাপের একমাত্র উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজক তিন দেশেই প্রথম ম্যাচের আগে থাকছে ছোট করে একটি অনুষ্ঠাম। 

বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে কানাডার টরন্টো স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে ১২ জুন। কানাডায় পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠানটি হবে লস অ্যাঞ্জেলেসে। মঞ্চে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

বাংলাদেশে বিশ্বকাপের জমকালে উদ্বোধনী অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচও সময় টিভিতে দেখা যাবে। বাংলাদেশে বিটিভি এবং টি-স্পোর্টসও বিশ্বকাপ দেখাবে। বাংলাদেশ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা দেখা যাবে টফি, মাই রবি এবং বায়োস্কোপে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]