প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ৫২)

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে ইনিংসের শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৪ রান করেছে বাংলাদেশ দল। ২০২২ সালের ৫ আগস্টের পর খেলতে নেমে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
মোসাদ্দেক ৭০ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৬ রানের লড়াকু ইনিংস খেলেন। তার বিধংসী ইনিংসের সুদাবে লড়াকু পুঁজি পায় স্বগতিক বাংলাদেশ।
এছাড়া ৮৬ বল খেলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ৬৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫৫ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।