শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর নির্যাতন আর মেনে নেবে না দেশের মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী   ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী   দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি   ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল, খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু   ‘বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী   বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি কর্মী   হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, দিল্লির সামনে কী বিকল্প?   
এককভাবে নয়, ১১ দল একসঙ্গে জাতীয় সংলাপে বসবে: হামিদুর রহমান আযাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৩৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামী এককভাবে নয়, ১১ দলীয় ঐক্য একসঙ্গে জাতীয় সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্য সম্মিলিতভাবে রাজপথে আন্দোলন করছে। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংলাপেও জামায়াত এককভাবে অংশ নেবে না।

তিনি জানান, জুলাই সনদ ও গণভোটকে ভিত্তি করেই ১১ দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে। জুলাই সনদ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার যে অঙ্গীকার ছিল, রাজনৈতিক দলগুলো এখন তার বিপরীত অবস্থানে রয়েছে। সরকার যথাযথভাবে দায়িত্ব পালন না করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলের এই সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদ ও গণভোটকে পাশ কাটিয়ে কোনো সংলাপে বসার সুযোগ নেই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]