রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে ছিলেন না ডা. খালিদুজ্জামান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ এএম   (ভিজিট : ১০১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১৭ আসনে সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডা. এস এম খালিদুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে রাজপথের আন্দোলনে সক্রিয় না থাকার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে খালিদুজ্জামান রাজপথের আন্দোলনে অংশ নেননি। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তাঁকে ফেসবুকে কোনো পোস্ট দিতে দেখা যায়নি।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, ২০২৪ সালের ২৫ আগস্ট খালিদুজ্জামানের ফেসবুক পেজ খোলা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার দেশত্যাগের পরই খালিদুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন।

খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, অন্যদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের অতীত ভূমিকা পর্যালোচনা করা উচিত।

ফেসবুক পোস্টের শেষাংশে খালিদুজ্জামানের বিরুদ্ধে আরও কঠোর ভাষায় সমালোচনা করেন রাশেদ খাঁন। তবে এসব অভিযোগের বিষয়ে ডা. এস এম খালিদুজ্জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]