সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিতর্ক-প্রতিবাদের মধ্যে আড়ালে ভারতের প্রধান নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমার কোথায়?   গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায়ে ডিমান্ড নোটিশ জারির নির্দেশ   এনসিটি ইজারা বাতিল ও চাকরির নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম বন্দরে গণ-অনশন   নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রপতির   চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট   রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড   ইউপি নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা   
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার, কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কানাডার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কানাডার অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘমেয়াদি অবস্থান দেশের স্থানীয় অর্থনীতি ও পরিবেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনকে এ সংকটের স্থায়ী সমাধানের প্রধান পথ হিসেবে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে কানাডার প্রতিমন্ত্রীও পূর্ণ সমর্থন জানান।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে কানাডা থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের নার্সিং প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় কানাডার সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী জানান, প্রান্তিক কৃষকদের কাছে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে পৌঁছে দিতে সরকার কৃষক কার্ড চালুর পরিকল্পনা করছে। এ উদ্যোগ বাস্তবায়নে কানাডার আধুনিক উপাত্ত ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

এ ছাড়া ডাল ও তৈলবীজের উৎপাদন বাড়ানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিআইএমএমওয়াইটি) কার্যক্রমের বিষয়টি আলোচনায় আসে।

বিশ্বব্যাংকের পর্যালোচনার বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক খাদ্য ভর্তুকি কর্মসূচিগুলো সমন্বিত করে নগদ সহায়তার পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ কার্যকর করা গেলে দেশে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা সম্ভব। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ স্বাবলম্বী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণে খাল খনন এবং দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মতো পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করা হয়। কানাডার প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বৈশ্বিক জলবায়ু অর্থায়নে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলার ছাড়ের পরিকল্পনা রয়েছে কানাডার। এ তহবিল থেকে বাংলাদেশও উল্লেখযোগ্য সহায়তা পেতে পারে।

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানেরও প্রশংসা করেন রণদীপ সরাই। তিনি জানান, বর্তমানে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন ব্যক্তি কানাডার পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৈঠকের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান দেশটির প্রতিমন্ত্রী।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]