প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম (ভিজিট : ১১২)

দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কারের দশম আসর ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে এক গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড । এর মধ্য দিয়ে টানা অষ্টম বছরের মতো এই আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ছয় দশকের ঐতিহ্য উদযাপন করল সায়মান হোটেল পরিবার।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সায়মন বিচ রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গেল ৮ অক্টোবর মালদ্বীপের মালে শহরে আয়োজিত সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬ বিতরণী অনুষ্ঠানে সায়মানের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. পূবূদূ ফার্নান্দো।
সায়মানের অর্জিত তিনটি পুরস্কার হলো- বাংলাদেশের শীর্ষ রিসোর্ট ও হোটেল ব্র্যান্ড, বাংলাদেশের শীর্ষ সমুদ্রসৈকত হোটেল ও রিসোর্ট সায়মান বিচ রিসোর্ট, বাংলাদেশের শীর্ষ ঐতিহ্যবাহী হোটেল ও রিসোর্ট হিসেবে সায়মান হেরিটেজ দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কার আঞ্চলিক পর্যটন ও আতিথেয়তা শিল্পে উৎকর্ষের স্বীকৃতি প্রদান করে। টানা আট বছর এই পুরস্কার অর্জন বাংলাদেশের পর্যটনশিল্পে সায়মানের সুদীর্ঘ উপস্থিতি, সেবার ধারাবাহিকতা এবং অতিথিদের স্মরণীয় আতিথেয়তার অভিজ্ঞতা প্রদানের প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন।
কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট অতিথিদের আধুনিক সমুদ্রসৈকত কেন্দ্রিক অবকাশযাপনের অভিজ্ঞতা প্রদান করে। অন্যদিকে, সায়মান হেরিটেজ ঐতিহাসিক সায়মান নামের ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছয় দশকেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণ করে প্রতিষ্ঠান দুটি ঐতিহ্য ও আধুনিক আতিথেয়তার এক অনন্য সমন্বয় তুলে ধরছে।
সাইমান সম্পর্কে১৯৬৪ সালে যাত্রা শুরু করা সাইমান বাংলাদেশের আতিথেয়তা শিল্পের একটি সুপরিচিত নাম। কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট ও সায়মান হেরিটেজের মাধ্যমে প্রতিষ্ঠানটি আধুনিক রিসোর্ট অভিজ্ঞতার সঙ্গে ঐতিহাসিক ঐতিহ্য ও স্বতন্ত্র আতিথেয়তার সমন্বয় ঘটিয়ে আসছে।