শতবর্ষের ঐতিহ্যের ধারায় সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে দিয়ে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব

শতসহস্রাব্দের ঐতিহ্যের ধারায় হিন্দু-মুসলিমের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হবে শারদীয়া দুর্গোৎসব। এমনটাই আশাবাদ ব্যক্ত করা হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ সভায়।
সোমবার (১২অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দিন ফরিদ। সভায় উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চাঁদাবাজ,মাদক-সন্ত্রাস নির্মূল,বাল্যবিবাহ রোধ,যানজট নিরসন,মজুদদার কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা,বাজারদর মনিটরিং,কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের কথা বলা হয়।
শারদীয় দুর্গোৎসব নিরাপদ-নির্বিঘ্ন করতে ও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেষ্ঠ নেতা মর্তোজা এলাহি টিপু।
বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মুরাদন নবী মুরাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা: স্বপ্না পারভিন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।