মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সঞ্চিয়া বিনতে আলীর নেতৃত্বে কৃষি ব্যাংকে দৃশ্যমান পরিবর্তনের ধারা   যশোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান আর নেই   ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি   এক টাকার মাস্টার লুৎফুর রহমানকে অবসরভাতা দেবে সরকার   কোরআনের স্পর্শে শিশুদের চিন্তা ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন   চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের কঠোর নির্দেশনা   গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী   
শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৬০)

বাগেরহাটের শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সোমবার (৫ অক্টোবর) সকালে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেখার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষক নেতা মতিয়ার রহমান খান,  উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম কবির। 

এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ড. আঃ জলিল, শহিদুল ইসলাম দুলাল, আঃ মালেক রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়া, আসাদুজ্জামান আসাদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, নান্না মিয়া, নাসির উদ্দীন মুক্তা, জুয়েল মীর প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের অধিকার, মর্যাদা, সুরক্ষা ও শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। এছাড়া বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]