মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সঞ্চিয়া বিনতে আলীর নেতৃত্বে কৃষি ব্যাংকে দৃশ্যমান পরিবর্তনের ধারা   যশোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান আর নেই   ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি   এক টাকার মাস্টার লুৎফুর রহমানকে অবসরভাতা দেবে সরকার   কোরআনের স্পর্শে শিশুদের চিন্তা ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন   চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের কঠোর নির্দেশনা   গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী   
‘পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা করলেই নারীর সমতা আসবে না’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী কিংবা পাঁচ তারকা হোটেলের বিলাসবহুল কক্ষে বসে শুধু কর্মপরিকল্পনা তৈরি করলেই সমাজে নারীর সমতা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। তিনি বলেন, প্রকৃত সমতা ও অগ্রগতি নিশ্চিত করতে নারীদের নিয়ে তৃণমূল ও মাঠপর্যায়ে সরাসরি কাজ করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেক্টোরাল প্রজেক্টের উদ্যোগে আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ইসি তাহমিদা আহমদ বলেন, নারী ভোটার বাড়ানো এবং তাদের নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে কর্মকর্তাদের গ্রামাঞ্চল থেকে শুরু করে দুর্গম উপকূলীয় এলাকাগুলোতেও পৌঁছাতে হবে।

কর্মশালায় নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসন্ন নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোর উচিত মোট ভোটারের অনুপাত বিবেচনায় নিয়ে নারী প্রতিনিধিত্ব বাড়ানো। তবে শুধু আইন বা বিধিমালা করে এটি নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন।

ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা বাড়ানোই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। ভোটার, প্রার্থী, রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণ এবং বেসরকারি ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে তাদের প্রকৃত ক্ষমতায়ন ঘটাতে হবে।

নারীর নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে ব্যবহারিক পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ ও শিক্ষাবান্ধব করতে হবে। পাশাপাশি নারী ভোটার, প্রার্থী ও অন্যান্য অংশীজনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা ভয়ভীতি বা হয়রানির শিকার না হন।

কর্মশালায় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]