সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
নিয়মিত চর্চার মাধ্যমেই গড়ে ওঠে গণতান্ত্রিক সংস্কৃতি: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান বলে জানিয়েছে তার দপ্তর।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। তাই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান আরও বাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় রাষ্ট্রপতি গণতন্ত্রের চর্চা ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকে পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে আরও ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় রাষ্ট্রপতির সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন ও প্রেস সচিব সরওয়ার আলম উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]