সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার, প্রেস উইংয়ের ব্যাখ্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।

শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে তিনি এ অভিযোগ করেন।

প্রেস নোটে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশভোজ ও রিসেপশনের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

সম্প্রতি হোয়াইট হাউস থেকে ওই রিসেপশনে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর অংশগ্রহণের একটি ছবি ঢাকায় পাঠানো হয়। পরে প্রধানমন্ত্রীর দপ্তর ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করে। এরপর ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কের সৃষ্টি হয়।

প্রেস নোটে দাবি করা হয়, অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ছবিটিকে মিথ্যা দাবি করে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি এআই-জেনারেটেড ও বিকৃত ছবিকে সত্য হিসেবে প্রচারের চেষ্টা করছে। ওই ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট বা প্রতিকৃতি হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

সহকারী প্রেস সচিব জানান, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই করা হয়। প্রতিবেদনে ছবিটিকে সম্পূর্ণ এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে উল্লেখ করা হয়েছে।

প্রেস নোটে আরও বলা হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আগে থেকেই এআই-জেনারেটেড হিসেবে চিহ্নিত ওই ছবিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে উপস্থিতির আসল ছবিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]