বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে এফবিআই   শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত সম্পন্ন, অভিযুক্ত হচ্ছেন যারা   ক্ষতিগ্রস্ত ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন অর্থমন্ত্রী   চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে   রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধসে নিহত ৭ শিক্ষার্থী   হৃদরোগে আক্রান্ত জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অমিত   ‘এ তো দিনের আলোতে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়োর বিস্ফোরক মন্তব্য   
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৩২ জন গ্রেপ্তার, সর্বোচ্চ মিরপুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:৪৪ পিএম   (ভিজিট : ৪৪)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৭ জন। ওয়ারী বিভাগে ৫৯ জন, রমনা বিভাগে ৫০ জন, মতিঝিল ও তেজগাঁও বিভাগে ৪৯ জন করে, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩৩ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জন।

অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]