বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে এফবিআই   শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত সম্পন্ন, অভিযুক্ত হচ্ছেন যারা   ক্ষতিগ্রস্ত ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন অর্থমন্ত্রী   চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে   রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধসে নিহত ৭ শিক্ষার্থী   হৃদরোগে আক্রান্ত জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অমিত   ‘এ তো দিনের আলোতে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়োর বিস্ফোরক মন্তব্য   
মিসরের বাতিল হওয়া গোলের আসল কারণ কী?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৫৮ এএম   (ভিজিট : ৮৬৪)

বিশ্বকাপের শেষ ১৬তে মিসরের একটি দারুণ গোল বাতিল করে দিয়েছে ভিএআর। এতে বড় স্বস্তি পেয়েছিল আর্জেন্টিনা।

মিসরের রক্ষণ থেকে শুরু হয়েছিল আক্রমণটি। ডান দিক দিয়ে বল নিয়ে দারুণভাবে এগিয়ে যান হাসান। মাঝে এসে বল বাড়ান সালাহকে। সালাহ বক্সের ভেতর বল বাড়িয়ে দেন বাম দিক থেকে উঠে আসা জিকোকে। গোলরক্ষক এমি মার্টিনেজের আগে বলের নাগাল পান জিকো। এরপর দারুণ শটে বল জালে জড়ান তিনি।

তবে গোল উদযাপনের কিছুক্ষণ পরই আসে দুঃসংবাদ। ভিএআর পরীক্ষা করে দেখে, আক্রমণের শুরুতে মিসরের অর্ধেই একটি ফাউল হয়েছিল। লিসান্দ্রো মার্টিনেজকে টেনে ধরেছিলেন আতিয়া। রেফারি তাই ফ্রি কিকের সিদ্ধান্ত দেন এবং গোলটি বাতিল করেন।

সিদ্ধান্তটি সঠিক ছিল বলেই মনে করা হচ্ছে। তবে এমন একটি দুর্দান্ত কাউন্টার অ্যাটাক গোল বাতিল হওয়ায় হতাশ হতে হয়েছে মিসরকে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]