বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে এফবিআই   শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত সম্পন্ন, অভিযুক্ত হচ্ছেন যারা   ক্ষতিগ্রস্ত ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন অর্থমন্ত্রী   চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে   রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধসে নিহত ৭ শিক্ষার্থী   হৃদরোগে আক্রান্ত জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অমিত   ‘এ তো দিনের আলোতে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়োর বিস্ফোরক মন্তব্য   
বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে এফবিআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:২৭ পিএম   (ভিজিট : ৪৭)

বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত জয়ের আলোচনা শেষ না হতেই নতুন সংকটে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির শত শত মিলিয়ন ডলারের আর্থিক লেনদেনে অনিয়ম ও সম্ভাব্য অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং দেশটির বিচার বিভাগ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমে খবর,  এএফএ সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থার বিদেশি আর্থিক কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোএন্টার এলএলসি, যা এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি পরিচালনা করে। 

প্রতিবেদন অনুযায়ী, সিটিব্যাংক, ব্যাংক অব আমেরিকা ও জেপি মরগানসহ পাঁচটি মার্কিন ব্যাংকের মাধ্যমে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র সামান্য অংশ জাতীয় দলের কার্যক্রমে ব্যয় দেখানো হলেও প্রায় ৫৭ মিলিয়ন ডলার এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে, যাদের সঙ্গে কোনো বৈধ ব্যবসায়িক সম্পর্কের প্রমাণ মেলেনি। তদন্তে আরও দাবি করা হয়েছে, কিছু অর্থ এমন ব্যক্তিদের কাছেও গেছে যারা আর্জেন্টিনায় সরকারি সামাজিক সহায়তা গ্রহণকারী হিসেবে নিবন্ধিত।

এদিকে, ৫৮ বর্ষী তাপিয়া নিজ দেশেও চাপে রয়েছেন। ক্লাব মালিকানা ইস্যুতে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। একই সঙ্গে সরকারের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কর ফাঁকির মামলাও হয়েছে। সম্প্রতি মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তাকে সংবর্ধনা দেওয়া হলে গ্যালারি থেকে সমর্থকদের দুয়োধ্বনির মুখেও পড়তে হয়।

বিশ্বকাপের আগেই ঘরোয়া লিগের বিতর্কিত সংস্কার, দুর্নীতির অভিযোগ এবং অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের কারণে তাপিয়ার বিরুদ্ধে সমর্থকদের অসন্তোষ বাড়ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক বিতর্কিত ম্যাচের প্রতিক্রিয়া।

মার্কিন বিচার বিভাগের প্রসিকিউটর প্যাট্রিক গুশু, ক্রিস্টোফার টিং ও মাইকেল বার্জার তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। তবে এএফএর আইনজীবীদের দাবি, তদন্ত শুরু হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]