বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে এফবিআই   শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত সম্পন্ন, অভিযুক্ত হচ্ছেন যারা   ক্ষতিগ্রস্ত ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন অর্থমন্ত্রী   চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে   রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধসে নিহত ৭ শিক্ষার্থী   হৃদরোগে আক্রান্ত জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অমিত   ‘এ তো দিনের আলোতে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়োর বিস্ফোরক মন্তব্য   
হৃদরোগে আক্রান্ত জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ৪২)

প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার হাসপাতালে তাকে দেখতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি জাহিদ হাসান টুকুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবগত হন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী জাহিদ হাসান টুকুনের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও শুভকামনা জানান।

উল্লেখ্য, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জাহিদ হাসান টুকুনকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]