সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: যুবরাজের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি   দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা    জাসাস নেতা রোকনের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল   শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সনি রহমান   বিশ্বকাপ থেকে বিদায়, কত টাকা নিয়ে দেশে ফিরছে ব্রাজিল?   যুক্তরাষ্ট্র একমাত্র শক্তিশালী মিত্র নয়, ভারতকে টেনে ভ্যান্সকে জবাব নেতানিয়াহুর   
মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৭)

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার (৬ জুলাই) সকালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় সংসদের সদস্য মশিউর রহমান সোহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

পরিচ্ছন্নতা অভিযান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঘোষিত সব ধরনের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডকে সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সারা দেশের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছে।









তিনি আরো বলেন, জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

সমাবেশ শেষে খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ঢাকার পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণে তাদের এই পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। 










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]