প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম (ভিজিট : ২৪)

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনের পিতা মরহুম মুকুল হোসেনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল (৭ জুলাই) বাদ আসর সূত্রাপুর লোহারপুল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হবে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের উপস্থিত থেকে দোয়ায় অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, "আমার মরহুম পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত হয়ে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।"