শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশ-চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য   মাদক প্রতিরোধে অবদানের স্বীকৃতি, পুরস্কৃত ঢাকা আহ্ছানিয়া মিশন   তেল-গ্যাসের শক্তিতে নতুন অর্থনৈতিক পরাশক্তি হতে পারে ইরান   বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী   জুলাইযোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের   ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির বিচারকরা   ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের পরিবার   
কটাক্ষের জবাবে সংসদে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ৫৮)

জুলাই আন্দোলন-সংশ্লিষ্টদের নিয়ে সংসদে করা ‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ ধরনের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সরকারের প্রভাবশালী মহলের এই বক্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করে সরাসরি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনার সময় ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু কথা বলা হয়েছে। অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণ করিনি যে ‘আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়’। আমি মূলত বলেছিলাম, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে বঞ্চিত না করা হয়।

জুলাই আন্দোলনের নেতাদের উদ্দেশ করে সংসদে আনা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, আজকে এই সংসদে আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে, আমরা নাকি আগে রিকশায় চড়তাম, আর এখন গাড়িতে চড়ি। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে ঢালাও অভিযোগ বা ‘এলিগেশন’ না দিয়ে তিনি সরাসরি তদন্তের আহ্বান জানান। 

বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং মিলিটারি সামরিক সংস্থাসহ সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তদন্ত করার জন্য বিনীত অনুরোধ জানান এই সংসদ সদস্য।

হাসনাত স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন চোর-তাড়ানি সুরে কথা না বলে তদন্ত করুন। তদন্তে যদি আমাদের এক টাকারও দুর্নীতি বা কোনো ধরনের অসদুপায়ের প্রমাণ আপনারা করতে পারেন, তবে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেব।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]