শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশ-চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য   মাদক প্রতিরোধে অবদানের স্বীকৃতি, পুরস্কৃত ঢাকা আহ্ছানিয়া মিশন   তেল-গ্যাসের শক্তিতে নতুন অর্থনৈতিক পরাশক্তি হতে পারে ইরান   বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী   জুলাইযোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের   ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির বিচারকরা   ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের পরিবার   
মাদক প্রতিরোধে অবদানের স্বীকৃতি, পুরস্কৃত ঢাকা আহ্ছানিয়া মিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৩৯)

মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি পুরস্কার অর্জন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

শুক্রবার (২৬ জুন) ‘আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ পুরস্কার তুলে দেন।

এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (যশোর)-এর ম্যানেজার মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বিজ্ঞানভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আহ্ছানিয়া মিশনের যশোর কেন্দ্র এবং জাতীয় মাদকবিরোধী র‌্যালিতে বর্ণাঢ্য অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ দুটি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসট্যান্স ইউজ প্রফেশনালস (আইএসএসইউপি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে তিন শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশে মাদক প্রতিরোধ, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোরে পুরুষদের জন্য এবং ঢাকায় নারীদের জন্য মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]