শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশ-চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য   মাদক প্রতিরোধে অবদানের স্বীকৃতি, পুরস্কৃত ঢাকা আহ্ছানিয়া মিশন   তেল-গ্যাসের শক্তিতে নতুন অর্থনৈতিক পরাশক্তি হতে পারে ইরান   বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী   জুলাইযোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের   ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির বিচারকরা   ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের পরিবার   
আ.লীগের পথে হাঁটছে সরকারি দল, অভিযোগ জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ৩৬)

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার আহত শিবির নেতা সালাউদ্দিনকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।

আমিরে জামায়াত বলেন, জাতীয় নির্বাচনের পর সরকারি দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দখল নিতে গিয়ে এখন পর্যন্ত বিরোধীদলের ৫ জন নেতাকর্মীকে হত্যা করেছে।

তিনি এর জন্য সরকারি দলের নেতাদের নানা বক্তব্যকে দায়ী করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। কিন্তু জামায়াত কখনো আপস করেনি। এইভাবে চলতে থাকলে আবার একটি জুলাই আসবে বলেও হুঁশিয়ার করেন তিনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]