শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশই একমাত্র দেশ, যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই: চিফ হুইপ   শনিবার জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী   ঝিনাইদহ মহেশপুর পৌরসভায় মেগা প্রকল্পে হরিলুট, বিলে সই না করায় প্রকৌশলীর কক্ষে তালা    খামেনির শেষযাত্রায় যোগ দিচ্ছেন যেসব দেশের নেতারা   ৪ মাস ধরে যেভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ   বিশ্বকাপের পর অবসর নেবেন কিনা জানালেন রোনালদো   নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে ব্রাজিল?   
৮ সিটিতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা, কোনটিতে কে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ৫৪)

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও দেশের বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। দলীয়ভাবে নির্বাচন না হলেও অন্তত আটটি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কয়েম।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুর সিটি করপোরেশনে তুরস্কের গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুর সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, খুলনা সিটি করপোরেশনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

দলীয় সূত্র বলছে, এসব সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ এলাকায় সামাজিক, জনকল্যাণমূলক ও গণসংযোগমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন।

জানা গেছে, জাতীয় নির্বাচনের পর থেকেই ঢাকা উত্তর সিটিতে সেলিম উদ্দিন নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার পাশাপাশি রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরছেন। একইভাবে ঢাকা দক্ষিণে সাদিক কয়েমও বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্যান্য সিটির সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় সক্রিয় রয়েছেন এবং স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন।

তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এসব সিটিতে সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে বলে জানা গেছে।

এদিকে শুধু সিটি করপোরেশন নয়, দেশের ৩৩১টি পৌরসভা, অধিকাংশ উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদেও সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে দলটি।

জামায়াতের একাধিক নেতার দাবি, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক আসনে দলীয় প্রার্থীরা ভালো ফল করায় স্থানীয় সরকার নির্বাচনেও দল-সমর্থিত প্রার্থীদের ভালো করার সম্ভাবনা রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]