শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: অনুদান তালিকায় পরিবারের সদস্যের নাম, আলোচনায় এমপি বাচ্চু   মেগাসিটি গুলোর উন্নয়নে সরকারের সুদৃষ্টি দেয়ার আহ্বান রিহ্যাব নেতৃবৃন্দের   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর   তথ্য গ্রহণের প্রধান মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম: সেতুমন্ত্রী   ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের   বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের সহায়তা   কাঁটাবনের অগ্নিকাণ্ড, পুড়ে যাওয়া চেম্বারটি ছিল প্রয়াত উপদেষ্টার   
কাঁটাবনের অগ্নিকাণ্ড, পুড়ে যাওয়া চেম্বারটি ছিল প্রয়াত উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৮৫)

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আবাসিক ভবনটির ১২ তলায় থাকা আইনজীবীর চেম্বারে ঘটেছিল অগ্নিকাণ্ডের এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, চেম্বারটি ছিল অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের। তার মৃত্যুর পর তার ছেলে ব্যারিস্টার মোয়াজ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সেখানে বসতেন।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামের দুজনের মৃত্যু হয়েছে।

আব্দুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক এবং জনি ব্যারিস্টার মোয়াজে ক্লার্ক ছিলেন বলে জানিয়েছেন তাদের হাসপাতালে নিয়ে আসা আইনজীবী সরোয়ার।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, ভবনটি থেকে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

আইনজীবী সরোয়ার জানালেন, নিহত ব্যক্তিরা আগুনে পুড়ে যাওয়া চেম্বারটির ভেতরে ছিলেন। আগুন লাগার পর তারা একটি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। তাদের শরীর আগুনে পোড়েনি।

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার উপপরিদর্শক এসআই মো. শাহিন হোসেন। তার ভাষ্য, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

প্রসঙ্গত, এ এফ হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা ছিলেন। গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান তিনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]