মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় যুবদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল   কক্সবাজারে প্যারাসেইলিং নিয়ে ফরিদ সিন্ডিকেটের বাণিজ্য   হরমুজ প্রণালিতে টোল আরোপ নিয়ে যা বলল ইরান   রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন   অবৈধ সম্পদ মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, পরবর্তী শুনানি অপেক্ষায়   ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণ গেল ১৮ জনের   বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের বার্তা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর   
ঝিকরগাছায় যুবদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৩৬)

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র,অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদল ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় ঝিকরগাছা পৌর শহরের যশোর-বেনাপোল মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় দেশবিরোধী যেকোনো ধরনের অপপ্রচার-মিথ্যাচার ও অগণতান্ত্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 

এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু। 

বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত কমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন প্রমুখ। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]