সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: চলতি বিশ্বকাপে প্রথম পেনাল্টি পেল আর্জেন্টিনা, মিস করেছেন মেসি   হঠাৎ ভূমিকম্পে আতঙ্ক, কেঁপে উঠল দেশ   ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের   চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার   ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে’ অগ্রণী ভূমিকা আবু বক্কর সিদ্দিকী সুজনের   ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কিয়ার স্টারমার   মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ   
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপির ছেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৫০)

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এর আগে, গতকাল রোববার দুপুরে খাইরুল ইসলাম সজীবকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন খাইরুল ইসলাম সজীব। তবে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ প্রদান করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]