চলতি বিশ্বকাপে প্রথম পেনাল্টি পেল আর্জেন্টিনা, মিস করেছেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৩৫ পিএম (ভিজিট : ৬২)

চলতি বিশ্বকাপে প্রথম পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। তবে সেটি কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই পাওয়া স্পট-কিক থেকে গোলের সুযোগ নষ্ট করেন তিনি।
বক্সে ফাউলের শিকার হয়েছিলেন লাউতারো মার্তিনেজ। ভিএআর যাচাই করে এসে পেনাল্টি দিলেন রেফারি।
ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। তবে ইতিহাস গড়া হলো না তার। পেনাল্টি মিস করলেন তিনি।
বক্সের ডান পাশে শটটা নিয়েছিলেন। তা বেরিয়ে গেল লক্ষ্যের বাইরে দিয়ে।