রবিবার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী সেলিমা আহমাদের মৃত্যু   লাল গালিচা ও গার্ড অব অনারে প্রধানমন্ত্রীকে বরণ করল মালয়েশিয়া   রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ   সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফার আলোচনা শুরু   বিশ্বকাপ ২০২৬: নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল   যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল   
হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে ব্যর্থ টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ৩২)

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেলেও টি-টোয়েন্টিতে মুদ্রার উল্টা পিঠ দেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে টাইগাররা। আজ শেষ ম্যাচে হারলে লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গী হবে হোয়াইটওয়াশের লজ্জা। এমন কঠিন সমীকরণের ম্যাচেও হতশ্রী ব্যাটিং করেছে স্বাগতিকরা। অধিনায়ক তাওহীদ হৃদয় ছাড়া কারো ব্যাটই কথা বলেনি অজি বোলারদের সামনে।

ক্রিজের একপ্রান্ত আগলে রেখে লড়াই করা তাওহীদ হৃদয়ের ৬১ রানের সুবাদে বাংলাদেশের দলীয় রান ১০০ পেরোয়। অন্যথায় টাইগারদের সঙ্গী হতে পারতো অলআউটের লজ্জাও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১০৯ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

রোববার (২১ জুন) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস ভাগ্য অবশ্য সহায় হয়েছিল স্বাগতিকদের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু অধিনায়ক ছাড়া রানের দেখা পাননি আর কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে রিশাদ হোসেনের ব্যাট থেকে। বাকিদের কারো রান সংখ্যা দুই অঙ্ক স্পর্শ করেনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]