রবিবার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী সেলিমা আহমাদের মৃত্যু   লাল গালিচা ও গার্ড অব অনারে প্রধানমন্ত্রীকে বরণ করল মালয়েশিয়া   রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ   সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফার আলোচনা শুরু   বিশ্বকাপ ২০২৬: নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল   যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল   
সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী সেলিমা আহমাদের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৩১ পিএম   (ভিজিট : ৪২)

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি এবং নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২১ জুন) থাইল্যান্ড ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিশিষ্ট শিল্পপতি আবদুল মাতলুব আহমাদ-এর স্ত্রী।

তার মৃত্যুতে ব্যবসায়ী মহল, রাজনৈতিক অঙ্গন এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ দেশে আনা এবং জানাজা ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]