শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ, বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী   বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর   সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক   আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে সক্রিয় ছাত্রদল   ঢাকার দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ নাকি সচল? যা জানাল ডিএমপি   পুলিশের পোশাকের রঙে পরিবর্তন, গেজেট প্রকাশ   আশুরার দিন কী করবেন একজন মুসলিম? জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো   
নেইমার ছাড়া হাইতির বিপক্ষে খেলবে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৪৪)

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কঠিন সময়ে তাই নেইমারকে দরকার ব্রাজিলের।
কিন্তু তাকে পাওয়ার অপেক্ষা বাড়ছে সেলেসাওদের। পায়ের মাংসপেশির চোট থেকে এখনো সেরে ওঠেননি নেইমার। তাই ফিলাডেলফিয়াতেও ৩৪ বছর বয়সী স্ট্রাইকার পাচ্ছে না তারা।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে লিখেছে, ‘সেরে ওঠার শেষ পর্যায়েও নিউ জার্সিতেই থাকবে সে। দ্য রিজ হোটেল এবং কলম্বিয়া পার্কের ট্রেনিং সেন্টারের সুযোগ-সুবিধা নেবে।’

হাইতির বিপক্ষে নেইমারকে না পাওয়ার শঙ্কা আগে থেকেই ছিল। ব্রাজিল দলের বিবৃতিতে সেই শঙ্কা সত্যি হলো এবার।

তাকে হোটেলে রেখেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিলের সর্বোচ্চ ৭৯ গোলের মালিককে না পাওয়ার সম্ভাবনাই বেশি। নকআউট থেকে পাওয়া যাবে।
আাগমী ২০ জুন ফিলাডেলফিয়াতে হবে ব্রাজিল-হাইতি ম্যাচ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]