বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাতক্ষীরায় তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা   সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার   সাবেক এমপি ও মায়ের ঘনিষ্ঠ সহচর খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী   ইরানকে নতুন করে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের   দুঃখ-কষ্ট কেন আসে? প্রতিটি পরীক্ষায় লুকিয়ে থাকে রহমতের ইঙ্গিত   ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আসছেন কেপ ভার্দের গোলরক্ষকের মা   নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী   
ব্যাটারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে সহজে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৩৫)

পরপর দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করলেও, টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। ১২০ বলে ১৩২ রানের সহট টার্গেট তাড়ায় ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের হয়ে ২২ বলে চার বাউন্ডারিতে সর্বোচ্চ ২৯ রান করেন স্পিনার মেহেদি হাসান। ২০ রান করেন ওপেনার সাইফ হাসান। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। ২ উইকেট নেন ম্যাট রেনশ।

১২০ বলে ১৩২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর; ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিসকে বোল্ড করে ফেরান শরীফুল ইসলাম। মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার মিচেল মার্শ।

তৃতীয় উইকেটে কুপার কনোলি ও টিম ডেভিড২৮ বলে ৪০ রানের জুটি গড়েন। ফিফটির পথে থাকা কুপারকে আউট করে এই জুটি ভাঙেন এই ম্যাচে অভিষেক হওয়া আব্দুল গাফফার সাকলাইন। কুপার ২৭ বলে চারটি চার আর তিন ছক্কায় ৪৭ রান করে ফেরেন। দলীয় ৭৮ রানে ফেরেন কুপার।

এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান টিম ডেভিড। তিনি ১৬ বলে ২০ রান করে মেহেদি হাসানের শিকারে পরিনত হন। তার বিদায়ে ৮৯ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

পঞ্চম উইকেটে ম্যাট রেনশের সঙ্গে ২৯ বলে ২৭ রানের জুটি গড়ে ফেরেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিখিল চৌধুরী। দলীয় ১২৯ রানে ফেরেন ম্যাচ রেনশ। তিনি ২৮ বলে ১৮ রান করে ফেরেন।

আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ১০ বল আগেেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বার্টলার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]