বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাতক্ষীরায় তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা   সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার   সাবেক এমপি ও মায়ের ঘনিষ্ঠ সহচর খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী   ইরানকে নতুন করে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের   দুঃখ-কষ্ট কেন আসে? প্রতিটি পরীক্ষায় লুকিয়ে থাকে রহমতের ইঙ্গিত   ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আসছেন কেপ ভার্দের গোলরক্ষকের মা   নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী   
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৪৮)

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। নতুন ও পুরোনো চালের দামে কিছুটা পার্থক্য থাকলেও বাজারে কোনো ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে না।

তিনি আরও জানান, দেশে চালের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে। শুধু চাল নয়, অন্যান্য খাদ্যপণ্যের দামও স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন তিনি।

এ সময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দেশে চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমও সন্তোষজনকভাবে এগোচ্ছে।

তিনি বলেন, বাস্তব পরিস্থিতি যাচাই না করে বাজার নিয়ে আতঙ্ক তৈরি করতে পারে এমন সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকা উচিত।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]