মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, শ্রমবাজার পুনরায় চালুর আশাবাদ   দুদক পুনর্গঠনে যেকোনো সময় গঠন হতে পারে সার্চ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী   স্থানীয় সরকার নির্বাচন ও আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্টতা চাইলেন রুমিন ফারহানা   ট্রাইব্যুনালে ১০ মামলার মুখে বেনজীর, ফেরাতে পাঠানো হলো এনসিবিতে চিঠি   কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু'র দায়িত্ব গ্ৰহন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান    আজ রাতেই নতুন গিলাফে মোড়ানো হবে কাবা শরিফ, ১১ মাসে প্রস্তুত কিসওয়া   
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় উত্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ৮৫)

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার খবরে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক ধাক্কায় ২ শতাংশের বেশি বেড়েছে। এই শান্তি চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে, যা বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের উদ্বেগ অনেকটাই প্রশমিত করেছে। 

সোমবার (১৫ জুন) বাজার খোলার পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ সময় সকাল ৯:১২ মিনিট পর্যন্ত স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ২.৫ শতাংশ বেড়ে ৪,৩২২.৮৭ ডলারে পৌঁছায়। গত ৯ জুনের পর এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম, যার মাধ্যমে টানা তিন কার্যদিবস ধরে মূল্যবান এই ধাতুর দাম বাড়ল। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে মার্কিন স্বর্ণের ফিউচার মূল্য ২.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৩৪৪.৮০ ডলারে।

গতকাল মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানান, তারা যুদ্ধ বন্ধ, ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি প্রাথমিক রূপরেখায় সম্মত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।

এই ভূ-রাজনৈতিক উত্তেজনা কমার খবরে বিশ্ববাজারে মার্কিন ডলারের সূচক গত ১০ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। ডলারের দাম পড়ে যাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়ে উঠেছে। এর বিপরীতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৪ শতাংশের বেশি।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি কমে আসা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনায় তেলের দাম ও ডলারের মান কমেছে। এটি বিশ্ববাজারে মূল্যস্ফীতির আশঙ্কাকে শান্ত করতে সাহায্য করছে। এই জোড়া ধাক্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বর্ণের বাজারে সবচেয়ে বড় সুবাতাস এনে দিয়েছে। তবে এই ধারা কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নির্ভর করছে শান্তি চুক্তিটি কতটা কার্যকর হয় তার ওপর।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারে প্রতি আউন্স রুপার দাম ৩.৬ শতাংশ বেড়ে ৭০.৩৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৩.৩ শতাংশ বেড়ে ১,৭৭৩.৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩.৩ শতাংশ বেড়ে ১,৩২৪.৭৫ ডলারে পৌঁছেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]