| শিরোনাম: |

কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের নুরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির নবগঠিত সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কুর দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সকল সদস্যকে বর্ণাঢ্য আয়োজনে ফুল দিয়ে বরণ এবং সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীগন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ মাস্টার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও নবগঠিত কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম কষ্টকর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন মাস্টার,নুরপুর ড.আনম এহছানুল হক মিলন কারিগরি দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ জসিম উদ্দিন,সুপার মাওলানা ইয়াছিন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন,সমাজ সেবক আবুল বাশার ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন,নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন মানিক প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং একটি যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। নবনিযুক্ত সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন সাক্কু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং একটি জাতি গঠনের কারখানা। নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়কে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরো জানান, শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন ভাইয়ের হাত ধরে এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার ভূমিকা বেশি রাখবো আমি। আমার নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের মাঠে দুই পাশে দুইটি দৃষ্টি নন্দন গেট করে দিবো, বিদ্যালয়ে নিরাপত্তার স্বার্থে চতুর্পাশে অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য উঁচুনিচু জায়গাগুলো ভরাট করা হবে। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য উন্নয়ন ক্ষেত্রে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ মনোনীত সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কুকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে। উনার বাবা আমাদের মত দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছে। শাখাওয়াত হোসেন সাক্কু শিক্ষাবান্ধব ও সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা বিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শাখাওয়াত হোসেন সাক্কু দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও সাফল্যের স্বাক্ষর রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।