মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, শ্রমবাজার পুনরায় চালুর আশাবাদ   দুদক পুনর্গঠনে যেকোনো সময় গঠন হতে পারে সার্চ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী   স্থানীয় সরকার নির্বাচন ও আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্টতা চাইলেন রুমিন ফারহানা   ট্রাইব্যুনালে ১০ মামলার মুখে বেনজীর, ফেরাতে পাঠানো হলো এনসিবিতে চিঠি   কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু'র দায়িত্ব গ্ৰহন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান    আজ রাতেই নতুন গিলাফে মোড়ানো হবে কাবা শরিফ, ১১ মাসে প্রস্তুত কিসওয়া   
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ৮০)

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদের জন্য দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নাছির উদ্দিনকে সভাপতি এবং জিটিভি (গাজী টেলিভিশন) ও দৈনিক গণকন্ঠ পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মোঃ নাঈম হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার এবং দৈনিক ইনকিলাব পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল হক সহ-সভাপতি, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ সাংগঠনিক সম্পাদক, জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ আল রাজী কোষাধ্যক্ষ এবং চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ বায়ান্ন পত্রিকার প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, কালবেলা পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দেবাশীষ মণ্ডল, গ্রীন টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শফিউল মিল্লাত এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাজমুল হোসেন।

মোট ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্য হিসেবে আরও ১৫ জন পেশাদার সাংবাদিকের নাম ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন তালুকদার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা,অধিকার সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংগঠনের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের আশাবাদও ব্যক্ত করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]