
সদ্যঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদবঞ্চিত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান।
সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন দৈনিক ভোরের পাতাকে বলেন, আমরা বিগত স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি মামলা হামলার শিকার হয়েছি আমাদের মতো ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। আমরা আমাদের প্রাপ্য অধিকার চাই।
সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল আলম বলেন, ত্যাগীদের মূল্যায়ন না করে পকেটের লোক দিয়ে কমিটি করা হয়েছে যা যুবদলের গতিকে বাধাগ্রস্ত করবে।
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ বলেন, আমরা ত্যাগীরা বঞ্চিত হওয়া মানে দল বঞ্চিত হওয়া। বিগত দিনে আমরা জনগণের অধিকার আদায়ে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি এখন নিজের প্রয়োজনে অধিকার আদায়ে রাজপথে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন- সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো দুলাল হোসেন, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আব্দুর রহিম, সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি হুমায়ূন কবির, সহ সভাপতি জাকির খান, সহ সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সহ সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, সাবেক ১নং সহসভাপতি ঢাবি নজরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডন,সহ আইন সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য মাসুদ আহমেদ খান,সদস্য সজল,সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মেরাজ আজিম(ছাত্রদল কেন্দ্রীয় সংসদ),সাবেক সহ-সভাপতি মোঃ সুরুজ মণ্ডল কেন্দ্রীয় ছাত্রদল, সাবেক ছাত্রনেতা সবুর খান সাগর, রবিউল হাছান আরিফ,এম কামরুল হাসান, আনিসুর রহমান সুমন, মো জহিরুল ইসলাম দিদার, মমহিউদ্দিন বেগ সুজন, মো. ফরিদ হোসেন খান,কবির আহমদ ,মো জাহিদুল ইসলাম, মো রাকিবুল ইসলাম রোকন,মো মেহেদী হাসান খান, কাকন,আমির হোসেন বাদশা,মো ফজলুল হক নীরব,মো নজরুল ইসলাম, খসরু আহমদ হিরন, মো: দুলাল হোসেন প্রমুখ।