শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: ক্রিকেটার নাঈমকে মারধর কাণ্ডে ২ পুলিশ বরখাস্ত   আর্জেন্টিনা সমর্থকদের সাড়া জাগানো কাণ্ড, ২০২২ ফুট লম্বা পতাকা তৈরি   লোহাগড়ায় ৫৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   কঠিন রোগ থেকে মুক্তির জন্য ইসলামী দোয়া ও আমল   বিশ্বকাপের পর ওয়ানডে দলে শেখ মেহেদী   হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু   জিসানকে বহিষ্কারের ঘোষণা দিল ছাত্রশিবির   
লোহাগড়ায় ৫৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
লোহাগড়া, নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৪৮)

দেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামে অবস্থিত নবগঙ্গা নদীর পাড়ে ​উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে একযোগে ৫৪ হাজার বৃক্ষরোপণের এই বিশাল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি কায়সার।

​অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে এই সবুজ বিপ্লব অনন্য ভূমিকা পালন করবে।

​বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি এস এম হায়াতুজ্জামান, এফ জি লোহাগড়া বন কর্মী মো: এরশাদ শেখ প্রমুখ। ​এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ (মেম্বার), গ্রাম পুলিশের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সমর্থন জানান। 












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]