মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, শ্রমবাজার পুনরায় চালুর আশাবাদ   দুদক পুনর্গঠনে যেকোনো সময় গঠন হতে পারে সার্চ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী   স্থানীয় সরকার নির্বাচন ও আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্টতা চাইলেন রুমিন ফারহানা   ট্রাইব্যুনালে ১০ মামলার মুখে বেনজীর, ফেরাতে পাঠানো হলো এনসিবিতে চিঠি   কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু'র দায়িত্ব গ্ৰহন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান    আজ রাতেই নতুন গিলাফে মোড়ানো হবে কাবা শরিফ, ১১ মাসে প্রস্তুত কিসওয়া   
বিশ্ব রক্তদাতা দিবসে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৫৪)

নেত্রকোণার দুর্গাপুরে এসবি রক্তদান সমাজকল্যাণ  ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব  রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানান।

এরপর উপজেলা পরিষদ হলরুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন গ্রুপের সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়াও বিভিন্ন  সংগঠনকে কাজের স্বীকৃতি স্বরুপ তাদের সম্মাননা স্মারক দেয়া হয়। 

পরে আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার এর সভাপতিত্বে ও সাংবাদিক মামুন রনবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস,  কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, থানার তদন্ত ওসি শাহীনুর ইসলাম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন, সাংবাদিক পলাশ সাহা প্রমুখ। 

বক্তারা বলেন,দুর্গাপুরে মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এসবি রক্তদান সমাজকল্যাণ  ফাউন্ডেশন। এ সংগঠনটি মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।  আমরা সকলে সংগঠনটির পাশে সর্বদা আছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]