মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, শ্রমবাজার পুনরায় চালুর আশাবাদ   দুদক পুনর্গঠনে যেকোনো সময় গঠন হতে পারে সার্চ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী   স্থানীয় সরকার নির্বাচন ও আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্টতা চাইলেন রুমিন ফারহানা   ট্রাইব্যুনালে ১০ মামলার মুখে বেনজীর, ফেরাতে পাঠানো হলো এনসিবিতে চিঠি   কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু'র দায়িত্ব গ্ৰহন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান    আজ রাতেই নতুন গিলাফে মোড়ানো হবে কাবা শরিফ, ১১ মাসে প্রস্তুত কিসওয়া   
দুদক পুনর্গঠনে যেকোনো সময় গঠন হতে পারে সার্চ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৭ পিএম   (ভিজিট : ৩২)

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে আরও শক্তিশালী একটি দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়ত আপনারা মনে করেন সরকার আন্তরিক নয়। কিন্তু সরকার আন্তরিক ছিল। সার্চ কমিটি গঠন করা হবে এবং একটি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান বিচারপতি রোববার (১৪ জুন) সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে। তিনি বলেন, এখন সার্চ কমিটি গঠন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক-সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদিত না হলেও আগের আইন পুনরুজ্জীবিত হয়েছে, যেখানে সার্চ কমিটি গঠনের বিধানও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান ব্যবস্থা একটি অন্তর্বর্তী পদক্ষেপ মাত্র। প্রস্তাবিত দুদক বিল সংসদে পাস হওয়ার পর আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী দুদক গঠন করা হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]